আমাদের সম্পর্কে
Home » আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে
আসসালামু আলাইকুম
আশাকরি কুশলে রয়েছেন, অগনিত মানুষের সহযোগীতা ও শুভাকাঙক্ষা নিয়ে, শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান ও চেতনার বিকাশ সাধনের লক্ষ্যে ‘গ্রীন ওয়ার্ল্ড এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট’ এর সহযোগীতায় গ্রীন ভ্যালি একাডেমী যে পথ চলা শুরু করেছিল অদ্যবধি চতুর্থ বর্ষে পদার্পন করছে এবং সেই যাত্রায় দৃঢ় রয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, একাডেমির অগ্রযাত্রাকে আরও যথাযথ ও সাবলিল করতে অভিভাবক/ অভিভাবিকাদের চাহিদা অনুযায়ী ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তার কথা ভেবে একাডেমি ২০২৫ শিক্ষাবর্ষে আরও প্রাণবন্ত এবং আধুনিকীকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীদের মেধার উৎকর্ষ সাধনে এবং সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাডেমিকে আবাসিক, অনাবাসিক ও ডে-বোর্ডিং তিনটি স্তরে সাজানো হয়েছে। সুস্থ সংস্কৃতি ও শিক্ষার্থীদের নৈতিকতা এবং চরিত্র গঠনের শিক্ষার ব্যাপারে আমরা অত্যন্ত যত্নশীল।
আমাদের স্বপ্নপুরী গ্রীন ভ্যালি একাডেমী। শিশু শিক্ষা থেকে কর্ম জীবনে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রদানের জন্য আমরা ছাত্র-ছাত্রীদের কাছে অতন্দ্র প্রহরী। শিক্ষার বিকল্প শিক্ষাই। তাই গ্রীন ভ্যালি একাডেমীর উদ্দেশ্য, আগামীকে স্বপ্ন থেকে বাস্তবের মুখোমুখি দাঁড় করানো। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের পাশাপাশি আপনাদের সকলকে সমস্ত বিষয়ে সাহায্যকারী, ধৈর্যশীল ও যত্নবান হতে হবে। প্রকৃত মানুষ হওয়ার জন্য চাই নীতি ও আদর্শ, আমরা সেদিকেও যত্নশীল। আপনার সন্তানকে আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমাদের বিশ্বাস গ্রীন ভ্যালি একাডেমী- র চলার পথ আরও মসৃণ হবে, যদি আপনাদের পূর্ণাঙ্গ সহযোগীতা আমাদের সঙ্গে থাকে। সুতরাং আর বিলম্ব না করে আপনার সন্তানের সমুন্নত ও সমুজ্জ্বল ভবিষ্যত্ গড়তে আজই যোগাযোগ করুন।
ধন্যবাদান্তে
গ্রীন ভ্যালি একাডেমী ও
গ্রীন ওয়ার্ল্ড এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট
কর্তৃপক্ষ