Green Valley Academy
An Islamic Value Based School
Welcome to
Green Valley Academy
Welcome to
Green Valley Academy
Welcome to
Green Valley Academy
Welcome to
Green Valley Academy
Previous slide
Next slide

আমাদের সম্পর্কে

আসসালামু আলাইকুম
আশাকরি কুশলে রয়েছেন, অগনিত মানুষের সহযোগীতা ও শুভাকাঙক্ষা নিয়ে, শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান ও চেতনার বিকাশ সাধনের লক্ষ্যে ‘গ্রীন ওয়ার্ল্ড এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট’ এর সহযোগীতায় গ্রীন ভ্যালি একাডেমী যে পথ চলা শুরু করেছিল অদ্যবধি চতুর্থ বর্ষে পদার্পন করছে এবং সেই যাত্রায় দৃঢ় রয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, একাডেমির অগ্রযাত্রাকে আরও যথাযথ ও সাবলিল করতে অভিভাবক/ অভিভাবিকাদের চাহিদা অনুযায়ী ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তার কথা ভেবে একাডেমি ২০২৫ শিক্ষাবর্ষে আরও প্রাণবন্ত এবং আধুনিকীকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীদের মেধার উৎকর্ষ সাধনে এবং সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাডেমিকে আবাসিক, অনাবাসিক ও ডে-বোর্ডিং তিনটি স্তরে সাজানো হয়েছে।

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য

কর্তৃপক্ষের বার্তা

আসসালামু আলাইকুম

আশাকরি কুশলে রয়েছেন, অগনিত মানুষের সহযোগীতা ও শুভাকাঙক্ষা নিয়ে, শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান ও চেতনার বিকাশ সাধনের লক্ষ্যে ‘গ্রীন ওয়ার্ল্ড এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট’ এর সহযোগীতায় গ্রীন ভ্যালি একাডেমী যে পথ চলা শুরু করেছিল অদ্যবধি চতুর্থ বর্ষে পদার্পন করছে এবং সেই যাত্রায় দৃঢ় রয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, একাডেমির অগ্রযাত্রাকে আরও যথাযথ ও সাবলিল করতে অভিভাবক/ অভিভাবিকাদের চাহিদা অনুযায়ী ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তার কথা ভেবে একাডেমি ২০২৫ শিক্ষাবর্ষে আরও প্রাণবন্ত এবং আধুনিকীকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীদের মেধার উৎকর্ষ সাধনে এবং সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাডেমিকে আবাসিক, অনাবাসিক ও ডে-বোর্ডিং তিনটি স্তরে সাজানো হয়েছে। সুস্থ সংস্কৃতি ও শিক্ষার্থীদের নৈতিকতা এবং চরিত্র গঠনের শিক্ষার ব্যাপারে আমরা অত্যন্ত যত্নশীল।

আমাদের স্বপ্নপুরী গ্রীন ভ্যালি একাডেমী। শিশু শিক্ষা থেকে কর্ম জীবনে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রদানের জন্য আমরা ছাত্র-ছাত্রীদের কাছে অতন্দ্র প্রহরী। শিক্ষার বিকল্প শিক্ষাই। তাই গ্রীন ভ্যালি একাডেমীর উদ্দেশ্য, আগামীকে স্বপ্ন থেকে বাস্তবের মুখোমুখি দাঁড় করানো। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের পাশাপাশি আপনাদের সকলকে সমস্ত বিষয়ে সাহায্যকারী, ধৈর্যশীল ও যত্নবান হতে হবে। প্রকৃত মানুষ হওয়ার জন্য চাই নীতি ও আদর্শ, আমরা সেদিকেও যত্নশীল। আপনার সন্তানকে আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমাদের বিশ্বাস গ্রীন ভ্যালি একাডেমী- র চলার পথ আরও মসৃণ হবে, যদি আপনাদের পূর্ণাঙ্গ সহযোগীতা আমাদের সঙ্গে থাকে। সুতরাং আর বিলম্ব না করে আপনার সন্তানের সমুন্নত ও সমুজ্জ্বল ভবিষ্যত্ গড়তে আজই যোগাযোগ করুন।

ধন্যবাদান্তে

গ্রীন ভ্যালি একাডেমী ও গ্রীন ওয়ার্ল্ড এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট কর্তৃপক্ষ

Md. Ashraful Hoque

Administrator
Green Valley Academy & Chairman Green World Educational & Welfare Trust

Md. Yousuf Hossain

General Secretary
Green World Educational & Welfare Trust

প্রিন্সিপাল

আসসালামু আলাইকুম,

আশাকরি আল্লাহর অশেষ রহমতে সুস্থ রয়েছেন, আপনাদের আনন্দ চিত্তে জানাচ্ছি যে গ্রীন ভ্যালি একাডেমী ২০২৫ শিক্ষাবর্ষে পদার্পণ করতে যাচ্ছে। আমরা জানি শৈশব কাল আনন্দ ময় জীবনের বাঁকানো চাকার সর্বোত্তম পর্যায় এবং শিক্ষা শিশুর জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে যা তাকে সত্যিকারের জীবন যোদ্ধা করে তোলে। গ্রীন ভ্যালি একাডেমী নিরাপদে উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুর শিক্ষার চেতনা কে উৎসাহিত করে সামগ্রিক শিক্ষা প্রদানের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করে। আশাকরি এই নতুন প্রজন্ম গড়ার কর্মযজ্ঞে আপনাদের আন্তরিকভাবে পাশে পাবো।

ওয়াসসালাম
মোঃ মোজাম্মেল হক
প্রিন্সিপাল গ্রীন ভ্যালি একাডেমি

আমাদের বিশেষত্ব

একাডেমিক এডভাইজারি কাউন্সিল-এর চেয়ারম্যানের বার্তা

আসসালামু আলাইকুম।

আশাকরি আল্লাহ-র রহমতে সুস্থ রয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে, বেশ কিছু শিক্ষানুরাগী ও বিশিষ্ট্য ব্যক্তিবর্গকে নিয়ে শিক্ষার উৎকর্ষ সাধনে এবং ভারসাম্যমূলক শিক্ষা ব্যবস্থা তৈরী করতে Academic Advisory Council গঠন করা হয়েছে। যার প্রধান উদ্দেশ্য হলো আধুনিক ও ইসলামিক শিক্ষার মেল- বন্ধন ঘটিয়ে সিলেবাস চয়ন এবং শিক্ষার মান উন্নায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। আমরা আশাবাদী Green Valley Academy শিক্ষা জগতে এক নতুন নজির সৃষ্টি করতে চলেছে।

ধন্যবাদান্তে
আরজাদ আলি
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হাউসনগর হাই মাদ্রাসা,
Chairman, Board of Academic Advisory Council
Green Valley Academy

গ্যালারি